Friday, July 28, 2017

"সদস্য সংগ্রহ কর্মসূচি-২০১৭" উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের (এমপি)’র বরিশাল আগমনে সারা দিনের তীব্র বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মির উচ্ছ্বাসিত উপস্থিতিতে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি



Saturday, July 22, 2017

বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.২৮

বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.২৮

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.২৮ শতাংশ।

রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় বরিশাল শিক্ষাবোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আ‌নোয়ারুল আ‌জিম জানান, এ বছর পাসের হার ৭০.২৮ যা গত বছরে ছিলো ৭০.১৩।

এ বছর ৩শ’ ২৯ কলেজের ১শ’ ১৬ টি সেন্টারে ৬১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮১৫ জন।

এইচএসসিতে পাস ৬৮.৯১%

 উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬  জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এসময় তার সঙ্গে ছিলেন।

এবার ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৮৪, জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন।  মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০২, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন।  কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।



পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd/) থেকে ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

২৩ জুলাই প্রকাশিত হবে HSC ও সমমান পরীক্ষার ফলাফল। সকল শিক্ষাবোর্ডের মার্কশীটসহ দ্রুত ও সহজে রেজাল্ট দেখতে-


২৩ জুলাই প্রকাশিত হবে HSC ও সমমান পরীক্ষার ফলাফল।
সকল শিক্ষাবোর্ডের মার্কশীটসহ দ্রুত ও সহজে রেজাল্ট দেখতে-
 ভিজিট করুন: http://eboardresults.net
শেয়ার করে রাখুন, রেজাল্ট প্রকাশের দিন খুঁজে পাবেন।
5964c58a2542e
http://eboardresults.net/

Wednesday, July 19, 2017

মহান রাব্বুল আলামিন এর কাছে প্রার্থনা --- চরগোপালপুর ইউনিয়ন বাসী কে নদীভাঙ্গার হাত থেকে রক্ষা করুন।

নদী ভাঙ্গনের করাল গ্রাসে- হারিয়ে যাচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা'র চরগোপালপুর ইউনিয়নের (৭-৮-৯ নং ওয়ার্ড) এর কাজিরচর গ্রাম।
সাম্প্রতিক সময়ে কাজিরচরে নদী ভাঙ্গনে প্রায় শতাধিক ঘর-বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটা-মাটি ও উপার্জনকারী ফসলযুক্ত সম্পদ হারানো এবং নতুন করে জীবনযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে কাজিরচর'র ভাঙ্গনের মানুষের চোখে " নদীরজলে-- চোখেরজলে "-- আজ একাকারা। হৃদয়ে রক্তক্ষরণের মত অসহনীয় ভাঙ্গনের দৃশ্যরূপ দেখলেই বুঝাযায়--সব হারানো---সবটুকু হারানো কাজিরচরের নদীতীরবর্তী ভাঙ্গন মানুষের জীবন।
মহান রাব্বুল আলামিন এর কাছে প্রার্থনা --- চরগোপালপুর ইউনিয়ন বাসী কে নদীভাঙ্গার হাত থেকে রক্ষা করুন।


সাগরে নিম্নচাপ, বরিশালে ৩নং সতর্ক সংকেত

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে।
নিম্নচাপের পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং সারা দেশে আগামী দুই দিন বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোর ৩টা দিকে পুরীর কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলনিম্নচাপ আকারে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।
ও পায়রা সমুদ্র বন্দরসগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অন্যদিকে, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। একই সঙ্গে কমে যাবে তাপমাত্রা।

Tuesday, July 18, 2017

ইনশাল্লাহ বিপিএলে আমাকে দেখতে পাবেন : আশরাফুল

লিটল মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, আমি এবারে কোন দলের সাথে নেই। অনুশীলন করছি ইনশাল্লাহ আগামী বছরের বিপিএলে আমাকে দেখতে পাবেন।
আসন্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফর সহ আগামী এক বছরের প্রস্তুতি হিসেবে কন্ডিশন ক্যাম্পে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। নিষেধাজ্ঞার কারণে দলে ডাক না পেলেও একক ভাবে নিজের অনুশীলন ও ফিটনেস ক্যাম্প সেরে নিচ্ছেন ডান-হাতি ব্যাটসম্যান। সব কিছু ঠিক থাকলে ২০১৮ সালের আগস্ট মাসে সব ধরণের ক্রিকেট খেলার অনুমতি পাবেন টেষ্ট ক্রিকেটে সর্বকনিষ্ট এ সেঞ্চুরিয়ান।
আশরাফুল বলেন, আমি মনে করি আমার খেলার এখনো অনেক বয়স আছে। আর আমি তো বুড়ো হয়ে যাইনি। আরো অনেক দিন খেলতে পারবো। আপনারা পাকিন্তানের মিসবাহ’র দিকে তাকালেই বিষয়টা বুঝতে পারবেন। আর আমার সব ফর্মেটেই খেলার ইচ্ছা। দলের যে ফর্মেটে প্রয়োজন হবে আমি সেই ফর্মেটেই খেলতে প্রস্তুত।
আশরাফুল আরও বলেন আমি নিয়মিত ফিটনেসের কাজ গুলা করছি। আল্লাহর রহমতে আমি এখন অনেক ফিট। আশাকরি সামনে ফিট থাকবো। সামনে জাতীয় লীগ আমি সেটাই নিয়ে ভাবছি। আর সেই অনুযায়ী অনুশীলনও করছি।

mahmud

bakhtiar