Friday, July 14, 2017

ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ এর জরুরী

ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ এর জরুরী
--------- বিজ্ঞপ্তি ---------
♦সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ২৫ জুলাই ২০১৭ ইং তারিখ হতে শুরু হয়ে ০৯ আগষ্ট ২০১৭ ইং পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।
♦যাদের জন্ম ০১ জানুয়ারী ২০০০ বা তার পূর্বে অথচ ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আপনারা যারা দুরে আছেন আপনারা যোগাযোগের মাধ্যেমে খবর নিয়ে স্ব স্ব এলাকা চলে আসুন।
♦নিবন্ধন ফরম পূরণের সময় নির্ভূল অনলাইন জন্ম নিবন্ধন সনদ/এস.এস.সি/সমমানের সনদপত্র সঙ্গে রাখতে হবে।

Thursday, July 13, 2017

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার এ নির্বাচনে সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। দুইটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন। 
এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে চর এককরিয়া ইউনিয়নে আব্দুল মকিম তালুকদার ৮ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।
গোবিন্দপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মহিউদ্দিন তালুকদার ৫ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫১ ভোট।
আলিমাবাদ ইউনিয়নে শেখ শহীদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাইনুদ্দিন মৃধা পেয়েছেন ২৩০ ভোট।
শ্রীপুর ইউনিয়নে হারুন অর-রশিদ মোল্লা নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৬ ভোট।
লতা ইউনিয়নে মিজানুর রহমান নেহাল নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবুল হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫১২ ভোট।
অপরদিকে আন্ধারমানিক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৪৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন খোকন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮৫ ভোট।
একইভাবে জয়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন হাওলাদার আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেকান্দার আবু জাফর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫১১ ভোট।
বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের এ ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আনোয়ার।
প্রসঙ্গত, বেলা ১২ টার মধ্যেই সাতটি ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের মৌখিন ঘোষণা দিয়ে কেন্দ্র থেকে এজেন্টদের সরিয়ে নেন।

Wednesday, July 12, 2017

আন্ধারমানিক আজিমপুরের নাগরিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় আ’লীগ সমর্থিত প্রার্থিকে অবাঞ্চিত ঘোষনা

বরিশালের মেহেন্ধিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থি নাসির উদ্দিন খোকনকে অবাঞ্চিত ঘোষনা করলেন। গতকাল শনিবার বিকাল ৫টায় আন্ধারমানিক বনিকেন হাট আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গনে আজিমপুর আন্ধারমানিক নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় অবাঞ্চিত ঘোসনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য পরিষদের সভাপতি ও আন্ধারমানি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ সেকান্দার মীর। বক্তব্য রাখের আন্ধারমানিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আঃ রহিম সরদার, আ’লীগ নেতা বরিশাল জেলা উত্তর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সমাজকল্যান বিষয়ক সম্পাদক ছরোয়ার খান, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান হোসেন তুহিন, সাবেক যুবলীগের সভাপতি মাস্টার আলঙ্গির হোসেন, আ’লীগ নেতা অব্দুল হাকিম মল্লিক সহ অনেক নেতৃবৃন্দ। প্রতিবাদ সভার শুরুতেই বক্তব্য রাখেন উপজেলা অ’লীগের সদস্য ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন যাকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কখনো আওয়ামী রাজনৈতির সাথে সম্পক্ত ছিলেন না আন্ধারমানিক ইউনিয়ন আওয়ামীলীগ ও জনগনের অনুরুধে আমি নির্বাচন করতে আসছি। আমার কর্মিদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওয়ায় আনার দাবী জানাচ্ছি। অনান্য বক্তারা বলেন গত ২৩ জুন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদুল ইসলামের মটরসাইকেল সোভাযাত্রায় আ’লীগ সমর্থিত প্রার্থি নাসির উদ্দিন খোকনের ভারাটে সন্ত্রাসী বাহিনীর হামলা চালিয়ে আহত করে ৫/৬ জন স্বতন্ত্র প্রার্থীর কর্মিকে। বক্তাদের দাবী পুলিশ প্রশাসন হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। এমনকি তারা আরো বলেন আ’লীগ সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন খোকনের বাবা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। প্রবীন আ’লীগনেতা অব্দুল হাকিম মল্লিক তার বক্তব্যে বলেন আজিমপুর আন্ধারমানিক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্য বদ্ধ ভাবে আন্ধারমানিক আজিমপুর থেকে নাসির উদ্দিন খোকনকে অবাঞ্চিত ঘোষনা করেছে। প্রতিবাদসভা পরিচালনা করে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান

মেঘনা পাড়ে বিজিবি কোস্টগার্ড মোতায়েন। কাল মেহেন্দিগঞ্জের ৭ ইউপিতে ভোট: নানা শংকা

মেঘনা পাড়ে বিজিবি কোস্টগার্ড মোতায়েন। কাল মেহেন্দিগঞ্জের ৭ ইউপিতে ভোট: নানা শংকা
বরিশালের সহিংস এলাকা হিসেবে পরিচিত মেঘনা নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের ৭ ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিভিন্ন ইউনিয়নে আ’লীগ, বিএনপি কিংবা আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অবস্থায় গোটা উপজেলায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
কোন কোন প্রার্থী দাবি করেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগতরা প্রবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার থেকে ইউনিয়নে ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ৭টি ইউনিয়নে মোট ভোটার ৮২ হাজার ২৩২জন। উপজেলার আন্ধারমানিক, লতা, গবিন্দপুর, চরএককোরিয়া, আলিমাবাদ, শ্রীপুর ও জয়নগরে আগামীকাল বৃহস্পতিবার ইউপি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনে আ’লীগ ও বিএনপির পাশাপাশি আ’লীগের বিদ্রোহী প্রার্থীরাও অংশ নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভোটের আগ মুহূর্তে নির্বাচনী ইউনিয়নগুলোতে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে নানা শংকা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, বহিরাগতরা নির্বাচনী এলাকাগুলোতে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবারও শ্রীপুর ইউনিয়নে আ’লীগের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী নবীন এর বাড়ি ঘিরে রাখেন। এর আগে গত ১০ জুলাই জয়নগরে ইউনিয়নে আ’লীগ প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালান আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।
৯ জুলাই আ’লীগের দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩জন গুলিবিদ্ধসহ ১৫জন আহত হয়েছেন। ৩ জুলাই রাতে শ্রীপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুর করে তালা ঝুলিয়ে দেন আ’লীগ নেতাকর্মীরা। শ্রীপুরে বিএনপির প্রার্থী কাজী শাখাওয়াত হোসেন রুবেল দাবি করেন, আ’লীগের প্রার্থী হারুন মোল্লার সমর্থকরা পুলিশের উপস্থিতিতে বিএনপি কার্যালয় ভাংচুর করে তালা মেরে দেন।
নির্বাচনের আগ মুহূর্তে বহিরাগতদের আনাগোনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকা পালন করছে। তবে আ’লীগের প্রার্থী হারুন মোল্লা এমন অভিযোগ অস্বীকার করেছেন। গত ১ জুলাই মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউপি নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালান আ’লীগ প্রার্থীর সমর্থকরা। নাম প্রকাশ না করার শর্তে আন্ধারমানিক ও লতা ইউনিয়নের একাধিক ভোটার বলেন, ভোট কেন্দ্রে যাওয়া যাবে কি-না তা নিয়ে শংকিত তারা। উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. নুরুল আলম রাজু বলেন, আসলে আইন-শৃংখলাবাহিনী ও নির্বাচন কমিশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করছে না।
প্রতিটি ইউনিয়নে বহিরাগত ঢুকে পড়েছে। তারা তাদের প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। যেকারণে সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শংকা দেখা দিয়েছে। অবশ্য উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান বলেন, কোন প্রার্থীর উপর হামলা বা ভয়ভীতির ঘটনার বিষয়ে তার জানা নেই। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামান অবশ্য বলেন, যেসব স্থানে সমস্যা হচ্ছে সেসব স্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী বলেন, গত মঙ্গলবার রাত ৮টার পর থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করতে গতকাল মঙ্গলবার থেকে প্রতিটি ইউনিয়নে ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। আন্ধারমানিক ও চরএককরিয়া ইউনিয়ন বাদে বাকি ৫টি ইউনিয়নে ১ প্লাটুন করে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
এছাড়া নির্বাচনী এলাকায় ৭টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এতে ২জন করে মোট ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি কেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যতটা ছড়ানো হচ্ছে ততোটা সহিংস ঘটনা ঘটছে না। যদিও আলিমাবাদ, আন্ধারমানিক, চরএককরিয়া ইউনিয়নে মারামারির ঘটনা ঘটেছে। কোন কোন প্রার্থী লিখিত অভিযোগ দেয়ায় সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Monday, July 10, 2017

মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচন: শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচন: শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
মেহেন্দিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষনে আগামী ১৩ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।
এ দিকে নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও প্রচারণা।
নানা কৌশল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। প্রার্থীরা ইউনিয়নের পাড়া-মহল্লা, রাস্তা, হোটেল, চায়ের দোকান ও নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন।
ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে ইউনিয়নের প্রতিটি অলিগলি। সব মিলিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া বেশ জোরে শোরে বইছে।
উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে আটটির নির্বাচন ইতোপূর্বেই শেষ হয়ে গেছে। বাকি সাত ইউনিয়নে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আন্ধারমানিক ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ নাসির উদ্দিন খোকন (নৌকা), বিএনপির আব্দুর রহমান (ধানের শীষ),
আওয়ামী লীগ বিদ্রোহী কাজী শহীদুল ইসলাম (আনারস), লতা ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান নেহাল (নৌকা), বিএনপির নাজমুল হক তিনু (ধানের শীষ), স্বতন্ত্র মাওলানা আবুল হোসেন (আনারস), জয়নগরে আওয়ামী লীগের সেকান্দার আবু জাফর (নৌকা),
বিএনপির দুলাল বেপারী (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী মনির হাওলাদার (আনারস), চর এককরিয়ায় আওয়ামী লীগের আব্দুল মকিম তালুকদার (নৌকা), বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান (হাতপাখা),
গোবিন্দপুরে আওয়ামী লীগের মহিউদ্দিন তালুকদার (নৌকা), বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান (ধানের শীষ), আলিমাবাদে আওয়ামী লীগের শেখ শহীদুল ইসলাম (নৌকা), বিএনপির মাইনুদ্দিন মৃধা (ধানের শীষ) এবং শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের হারুন অর-রশিদ (নৌকা) ও বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেল (ধানের শীষ)।

রাতে মেহেন্দিগঞ্জে আ.লীগের দুই প্রর্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ গোলাগুলি

রাতে মেহেন্দিগঞ্জে আ.লীগের দুই প্রর্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ গোলাগুলি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে কমপক্ষে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
এদের মধ্যে গুলিবিদ্ধ ৩ জনসহ ১০ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (০৯ জুলাই) সন্ধ্যার পর মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া সুইচ গেট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হচ্ছেন, মেম্বার প্রার্থী মামুন আকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল বয়াতী ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমাউন বয়াত। তবে পুলিশ গুলিবিদ্ধর সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
আহতরা হলেন- হোসেন চৌকিদার, হুমায়ুন বয়াতী, বাদল, ইয়াছিন, মো. চৌকিদার, রত্তন চৌকিদার, জাকির, জামাল ফেরদৌস, মিরাজ, রিয়াজ, রফিক আকন ও ফিরোজ।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল থেকেই আলিমাবাদ ইউনিয়নের স্লুইসগেট বাজারে উঠান বৈঠক চলছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ শহিদুল ইসলামের।
সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের মোরগ মার্কা প্রতীকের প্রার্থী মামুন আকন ও ফুটবল প্রতীকের প্রার্থী সফিক আকনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল বয়াতী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমাউন বয়াতী মেম্বার প্রার্থী সফিক আকনের পক্ষ নিয়ে ভোলা থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মেম্বার প্রার্থী মামুন আকন ও তার কর্মী-সমর্থকদের উপর হামলা চালালে মেম্বার প্রার্থী মামুন আকন গুলিবিদ্ধ হয়।
পরে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়গ্রপের ২০ জন আহত হয়। খবর পেয়ে মেহেন্দীগঞ্জ থানার এসআই তৈয়বুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড রাবার গুলিবর্ষণ করে।
এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল বয়াতী ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমাউন বয়াতী আহত হয়। সংঘর্ষে চলাকালে বাজারের ১০টি দোকান ভাংচুর করা হয়।
আলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহত হুমায়ুন বয়াতী বলেন, যারা আমাদের ওপর হামলা চালিয়েছে তাদের কাউকে চেনেন না তিনি।
মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। 

Sunday, July 9, 2017

মেহেন্দীগঞ্জে দুই আওয়ামীলীগ নেতা বহিস্কার

   
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই আওয়ামীলীগ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রোববার বিকেলে বরিশাল জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এ্যাড. কাইউম খান কায়সার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিস্কৃত দুই আওয়ামীলীগ নেতা হল- মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য কাজী শহীদুল ইসলাম ও ১৫নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মনির হোসেন হাওলাদার। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৩ জুলাই মেহেন্দীগঞ্জে ইউপি নির্বাচনে ১নং আন্দারমানিক ও ১৫নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এবং আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে দল থেকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি

mahmud

bakhtiar